মুহতারাম! জনাব মকবুল সাহেব হজের জন্য মক্কায় গেছেন। তিনি হজের আগপর্ব এবং হজের দিন মিলিয়ে মোট ১৭ দিন মক্কায় অবস্থান করেন। জানার বিষয় হলো, এই অবস্থায় মকবুল সাহেব মিনা, আরাফা ও মুজদালিফায় নামাজ কসর করবেন, নাকি ইতমাম? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।

নিবেদক: আব্দুল্লাহ আশরাফ।

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে কসর ও ইতমামের ক্ষেত্রে শহরতলি শহরের হুকুমে হয়ে থাকে। বর্তমানে মিনা ও মুজদালিফার আবাদি মক্কার সঙ্গে মিলিত হওয়ার কারণে তা একই শহরের হুকুমে চলে এসেছে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে মকবুল সাহেব হজের জন্য মক্কায় গিয়ে যদি একসঙ্গে ১৫ দিনের অধিক থাকার নিয়ত করে থাকেন, তাহলে মুকিম হওয়ার কারণে তিনি মক্কা, মিনা ও মুজদালিফা, সব জায়গায় নামাজ পূর্ণ পড়বেন।

আর আরাফায় যেহেতু শুধু দিনে অবস্থান করা হয়, তাই তার জন্য ভিন্ন কোনো হুকুম নেই; বরং তা পূর্বের হুকুমের অধীনে হবে।

রেফারেন্স: আদ্দুররুল মুখতার, ৩/৩৯১, আজহার। আল-ফিকহুল হানাফি, ১/৩১০, দারুল কলম। কিতাবুন নাওয়াযেল, ৭/৪৮৩, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল