মুহতারাম! জয়নাল সাহেব তাওয়াফের সময় ভিড় দেখে হাতীমের ভিতর দিয়ে চলে গেলেন এবং একইভাবে সাত তাওয়াফ করেন। জানার বিষয় হলো, হাতীমকে বাদ দিয়ে তাওয়াফ করার দ্বারা কোনো ক্ষতি হবে কি না?

নিবেদক: দিদার।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে হাতীম বাইতুল্লাহর অংশবিশেষ হওয়ায় হাতীমের ভিতর দিয়ে তাওয়াফ করলে তা পরিপূর্ণ হয় না। তাই তা পুনরায় আদায় করতে হয়। অন্যথায় দম আবশ্যক হয়।

সুতরাং প্রশ্নোল্লিখিত জনাব জয়নাল সাহেব ভিড়ের কারণে হাতীমের ভিতর দিয়ে সাত চক্কর দেওয়ায় তাঁর তাওয়াফ হয়নি। এক্ষেত্রে উত্তম হলো, পরিপূর্ণ সাত চক্কর পুনরায় পূর্ণ করা। অন্যথায় শুধু হাতীমের বাইরের অংশে সাত চক্কর দিলেও যথেষ্ট হয়ে যাবে। অন্যথায় তাঁর ওপর একটি দম আবশ্যক হবে।

রেফারেন্স: তুহফাতুল ফুকাহা, পৃষ্ঠা ১৯৭, মারুফিয়্যা।  মুলতাকাল আবছর, ১/৪০১, মানার। বাহরুর রায়েক, ২/৫৭৩, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল