মুহতারাম! লোকমান সাহেব হজ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তাঁর মিকাত ‘ইয়ালামলাম’ থেকে ইহরাম বাঁধতে ভুলে গিয়ে জিদ্দায় গিয়ে ইহরাম বাঁধেন এবং এই ইহরামেই পূর্ণ হজ সম্পন্ন করেন। এতে কিছু লোক দ্বিমত পোষণ করল। জানার বিষয় হলো, এভাবে ইহরাম বাঁধা কি তাঁর সহীহ হয়েছে? মিকাত থেকে ইহরাম না বাঁধার কারণে তাঁর ওপর দম নাকি ফিদয়া ওয়াজিব হবে? প্রমাণসহ জানাবেন।
নিবেদক: শরীফুল ইসলাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে ইহরামবিহীন মিকাত অতিক্রম করলে দম ওয়াজিব হয়। তবে পুনরায় মিকাত অথবা মুহাযাতে মিকাতে এসে ইহরামের নিয়ত করলে উক্ত দম মাফ হয়ে যায়।
সুতরাং প্রশ্নোল্লিখিত সুরতে লোকমান সাহেব ইহরামবিহীন মিকাত অতিক্রম করায় তাঁর ওপর দম ওয়াজিব হলেও মুহাক্কিক উলামায়ে কেরামের নিকট জিন্দা মুহাযাতে মিকাত হওয়ায় সেখান থেকে ইহরাম বাঁধার কারণে উক্ত দম মাফ হয়ে গিয়েছে এবং তাঁর ইহরাম সহীহ হয়ে গিয়েছে।
রেফারেন্স: মাজমাউল বাহরাইন, পৃষ্ঠা ২১৯, দারুল কুতুব। তুহফাতুল ফুকাহা, পৃষ্ঠা ১৯৩, মারুফিয়া। জাওহারাতুন নায়্যিরা, ১/৩৬৩, হাক্কানিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল