মুহতারাম! আব্দুর করিম মক্কায় বসবাস করেন। তিনি প্রতি জুমাবার তাঁর জীবিত পিতা-মাতার পক্ষ থেকে উমরা পালন করেন। জানার বিষয় হলো, এভাবে জীবিতদের পক্ষ থেকে উমরা পালন করা সঠিক হবে কি না? নস ভিত্তিক উত্তর প্রদানের অনুরোধ করা হলো।
নিবেদক: আইয়ুব আলী।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে মৃত ব্যক্তিদের জন্য যেমন ইসালে সওয়াব বৈধ, তেমনিভাবে জীবিতদের জন্যও বৈধ। সুস্পষ্ট হাদীসের ভাষ্যে প্রমাণিত, রাসূলে কারীম সা. মুসলিম উম্মাহর পক্ষ থেকে কুরবানী করেছেন। অতএব, প্রশ্নোক্ত সুরতে আব্দুল করীম সাহেবের নিজের পিতা-মাতার জন্য প্রতি শুক্রবার নফল উমরা করা বৈধ।
রেফারেন্স: মুলতাকাল আবছর, ১/৪৫৫, মানার। রদ্দুল মুহতার, ৪/১০, যাকারিয়া। বিনায়া, ৪/৪৬৬, আশরাফিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল