মুহরিম ব্যক্তি হিলে থাকাবস্থায় একটি হরিণ দেখতে পান। শিকারের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করলে হরিণটি আহত হয়ে হারাম ও হিলের মাঝামাঝি এসে পড়ে। পরে তাকে জবাই করা হয়। অতঃপর ওই মুহরিম ব্যক্তি তা আহার করেন। জানার বিষয় হলো, উল্লিখিত সূরতে মুহরিম ব্যক্তির হজের হুকুম কী? ইল্লতসহ জানাবেন।
নিবেদক: আব্দুল্লাহ ফয়সাল।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ইহরাম অবস্থায় শিকার করা হারাম; চাই তা হিলের ভিতরেই হোক না কেন। এবং তা খাওয়াও বৈধ নয়। এতে তার উক্ত প্রাণীর মূল্য সদকা করতে হয় কিংবা তার মূল্যের কোনো প্রাণী জবাই করতে হয়। অবশ্য এতে হজ আদায় হয়ে যাবে।
অতএব, প্রশ্নোক্ত সূরতে মুহরিম ব্যক্তির হরিণ শিকার ও তার গোশত আহার করা জায়েজ হবে না। এর জন্য তাকে জরিমানা স্বরূপ উক্ত হরিণের মূল্য সদকা করা কিংবা তার সমমূল্যের কোনো পশু হারামের ভিতর জবাই করা এবং এর জন্য ইস্তিগফার করা আবশ্যক। তবে এতে তার হজে কোনো সমস্যা হবে না।
রেফারেন্স: বিনায়া, ৪/৪০২, আশরাফিয়া। মাজমাউল আনস্থরম, ১/৪৩৯, মানার। মুলতাকাল আবছর, ১/৪৩৯, মানার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল