মুহতারাম! জাহিদ সাহেব হজের জন্য মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। জেদ্দা এয়ারপোর্টে পৌঁছার আগমুহূর্তে খবর আসে যে, এ বছর বাংলাদেশ এয়ারলাইনসের কোনো বিমান বিশেষ কারণে সৌদিতে আসতে পারবে না। জানার বিষয় হলো, এখন জাহিদ সাহেবসহ অন্যান্য যেসব লোক হজের ইচ্ছায় রওয়ানা হয়েছেন, তাঁদের ব্যাপারে শরয়ি দিকনির্দেশনা কী? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আবুল কাসিম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
`শরয়ি দৃষ্টিতে ইহরাম বাঁধার পর কেউ বাধাগ্রস্ত হলে হালাল হওয়ার জন্য হারাম শরিফের সীমানায় অন্তত একটি বকরি জবাই করতে হয়।
অতএব, প্রশ্নোক্ত সূরতে জাহিদ সাহেব এবং তাঁর সাথীরা যদি ইহরাম বেঁধে থাকেন, সেক্ষেত্রে হালাল হওয়ার জন্য প্রত্যেকের পক্ষ থেকে মূল্য পাঠিয়ে হারাম শরিফের সীমানায় অন্তত একটি বকরি জবাই করা আবশ্যক। অবশ্য কিরানের ক্ষেত্রে দুটি বকরি আবশ্যক।
আর তিনি পরবর্তী বছর হজের সঙ্গে দুটি উমরা এবং হজে ইফরাদের ইহরামকারীর হজ ও একটি উমরা আদায় করা আবশ্যক। আর তামাত্তুর উদ্দেশ্যে শুধু উমরার ইহরামকারীর পরবর্তী সময়ে উমরার কাজা করা আবশ্যক।
রেফারেন্স: মুখতাসাতুল কুলুরি, পৃষ্ঠা ২৪৬, বুশরা। মুখতার, ১/২১৯, কর্নিমি কুতুবখানা। কানযুদ্দাকায়েক, ১/২১৮, বুশরা।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল