মুহতারাম! হাল আমলে হাজীদের সংখ্যা অধিক হওয়ায় আরাফার ময়দানে সংকুলান হচ্ছে না। বিধায় আরাফার ময়দানের পূর্বের সীমানা আরও বৃদ্ধি করা হয়েছে। জানার বিষয় হলো, পরে যে সীমানা প্রশস্ত করা হয়েছে, সেখানে কেউ অবস্থান করলে উকুফে আরাফা হবে কি না? মূলনীতি সহ জানাবেন।
নিবেদক: মুহিববুল্লাহ, তোলা।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি হলো, মানাসিকে হজ তথা মিনা, মুযদালিফা ও আরাফার সীমানা তাওকিফি তথা শরিয়ত কর্তৃক নির্ধারিত। এগুলোর সীমানা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। কারও জন্য এক্ষেত্রে পরিবর্তন-পরিবর্ধন করার অধিকার নেই।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে পরে যে সীমানা প্রশস্ত করা হয়েছে, সেটি যেহেতু মূল সীমানার অন্তর্ভুক্ত নয়, তাই সেখানে কেউ অবস্থান করলে তার উকুফে আরাফা হবে।
রেফারেন্স: গুনিয়াতুন নাসিক। আল-মাওসুয়াতুল ফিকহিয়্যাহ, ৩০/৬০। হজ ও ওমরাহ কলম বা কদম, পৃষ্ঠা ২২২।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল