মুহতারাম! সবুর তালুকদার হজ করতে গিয়ে অসুস্থ হন। বিধায় হেলিকপ্টারে আরোহন করে আরাফার ময়দানের ওপর কিছু সময় অবস্থান করেন। জানার বিষয় হলো, তাঁর কি উকুফে আরাফা আদায় হয়েছে? এবং হেলিকপ্টারে আরোহন করে তাওয়াফ ও সাফা-মারওয়ার মাঝে সাঈ করার বিধান কী?
নিবেদক: মোহাম্মদ মহিবুল্লাহ, ভোলা।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের মতে, উকুফে আরাফা সংঘটিত হওয়ার জন্য যেকোনো প্রক্রিয়ায় আরাফায় অবস্থান করা আবশ্যক। জমিনে সরাসরি অবস্থান না করে হেলিকপ্টার, বিমান ইত্যাদির মাধ্যমে অবস্থান করলে তা উকুফে আরাফা হিসেবে গণ্য হয়ে যাবে।
সুতরাং সবুর তালুকদারের ইহরাম অবস্থায় হেলিকপ্টারে আরাফার ময়দানের ওপর আকাশে অবস্থান করা সহিহ হবে। এতে উকুফে আরাফার বিধান আদায় হয়ে যাবে।
অন্যদিকে, তাওয়াফ ও সাঈ ওজর ব্যতীত উভয়টিই পায়ে হেঁটে করা আবশ্যক। বিধায় বিনা ওজরে হেলিকপ্টারে তাওয়াফ ও সাঈ করলে দম আবশ্যক হবে।
রেফারেন্স: উমদাতুল ফিকাহ, ৪/১৭৫, থানবী। কিতাবুন নাওয়াজের, ৭/৫৩৭, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল