মুহতারাম! জনাব শাহাদাত সাহেব হজে তামাত্তু করেছেন। জিলহজের ১০ তারিখে তিনি কোরবানির ব্যবস্থা করতে পারেননি। তাই ১১ জিলহজে তিনি তাঁর কোরবানি আদায় করেন। জানার বিষয় হলো, ১১ জিলহজ কোরবানি আদায় করার কারণে তাঁর ওপর কি দম ওয়াজিব হবে? এবং তাঁর হজে কি কোনো ধরনের ত্রুটি হয়েছে? দলিলসহ জানাবেন।

নিবেদক: আবু বাসির।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে হজে তামাত্তু ও কিরানের কোরবানি আইয়ামে নাহর তথা ১০, ১১ ও ১২ জিলহজের মধ্যে যেকোনো দিন করার অবকাশ রয়েছে। এর দ্বারা হজে কোনো সমস্যা হয় না। অতএব, প্রশ্নোক্ত সূরতে শাহাদাত সাহেব ১১ জিলহজ তামাত্তুর কোরবানি করার দ্বারা তা সহিহ-শুদ্ধভাবে আদায় হয়েছে। এর কারণে তাঁর হজে কোনো ধরনের ত্রুটি হবে না। তবে শর্ত হলো, হলক কোরবানির পরে করা। অন্যথায় ১১ তারিখ কোরবানির আগে হলক করে ফেললে দম ওয়াজিব হবে।

রেফারেন্স: আল-মুখতার নীল ফতোয়া, পৃষ্ঠা ১৯৪, নারুল বাশায়ীর। দুররুল মুখতার, ৪/৪৭, আজহার। বাদায়েউস সানায়ে, ৩/১৮৮, দারুল হাদিস।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল