মুহতারাম! জনাবা খাইরুন্নেসা একজন ষাটের ঊর্ধ্ব বয়সী মহিলা। সাত বছর পূর্বেই তাঁর পিরিয়ড বন্ধ হয়ে যায়। গত বছর তিনি হজে যান। হজে যাওয়ার পর হজের কার্যক্রম ভালোভাবে আদায় করছিলেন। কিন্তু আরাফার দিন থেকে তিনি পিরিয়ডের রক্তের মতো দেখতে পেলেন। সৌদি আলেমদের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা হজের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এর ফলে তিনি কোনো রকমে হজের কার্যক্রম শেষ করেন। কিন্তু দেখা গেল, উক্ত রক্ত তাঁর পূর্বের পিরিয়ডের মেয়াদ পূর্ণ হওয়ার পর বন্ধ হয়ে গেল। সুতরাং জানার বিষয় হলো, এ সমস্যার সমাধানে তাঁর করণীয় কী?

নিবেদক: মাহমুদুল হাসান, ফিরোজপুর।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


হানাফি মাজহাবের গ্রহণযোগ্য মত অনুযায়ী, আয়েসা মহিলা রক্ত দেখলে তা হায়েজ বলে গণ্য হয়। আর হায়েজ অবস্থায় তাওয়াফে জিয়ারত করলে একটি কোরবানি করা ওয়াজিব হয়।

অতএব, প্রশ্নোক্ত সূরতে জনাবা খাইরুন্নেসার রক্ত হায়েজ হিসেবে গণ্য হওয়ায় এমতাবস্থায় তাওয়াফে জিয়ারত করার কারণে একটি উট বা গরু কোরবানি দেওয়া আবশ্যক। তবে পরবর্তী সময়ে যদি পবিত্র হয়ে তাওয়াফে জিয়ারত দোহরিয়ে নেন, সেক্ষেত্রে উক্ত দম রহিত হয়ে যায়।

রেফারেন্স: আল-মুখতার নীল ফাতাওয়া, পৃষ্ঠা ১৮৮, দারুল বাশারী। মারমাউল আনছর, ১/৪৩৫, মাকতাবাতুল মানার। আল-ফেকরুল হানাফী, ১/১১১, দারুল কলম।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল