মুহতারাম! জনাব কাউসার সাহেব হজ ট্রাভেল এজেন্সির মালিক। সেখানে নিয়ম হলো, ২০ জনের একটি হজ কাফেলা নিয়ে যেতে পারলে তিনি বিনা খরচে হজ করতে পারবেন। জানার বিষয় হলো, যদি তাঁর ওপর হজ ফরজ হয়ে থাকে, তাহলে ফ্রি হজ করলে তাঁর জিম্মা থেকে হজের ফরজিয়ত আদায় হবে কি না? ইল্লতসহ জানাবেন।

নিবেদক: সালমান, লক্ষ্মীপুর


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়ত মতে, যে ব্যক্তির ওপর হজ ফরজ, তিনি যেকোনো উপায়ে হজ যথাযথভাবে আদায় করে নিলে তাঁর হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে।

অতএব, প্রশ্নোক্ত صورتে কাউসার সাহেবের ফ্রি হজের মাধ্যমে তাঁর হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে।

রেফারেন্স: আদ-দুররুল মুনতাকা: ১/৩৮৮, মাকতাবাতুল মানার। ফাতাওয়া সিরাজিয়া: পৃ. ৩২, সাঈদ। আল-ফাতাওয়া আল-হিন্দিয়া: ১/২১৭, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল