মুহতারাম! আমাদের মহল্লার একজন হুজুরকে আমরা আমার নানার বদলি হজ আদায়ের জন্য টাকা দিই। হজের শেষে জানতে পারি, তিনি ওই বছর কয়েকজন মানুষের বদলি হজের দায়িত্ব নিয়েছেন। জানার বিষয় হলো, আমাদের এ বদলি হজ আদায় হয়েছে কি না? না হলে করণীয় কী?

নিবেদক: জুবায়ের সাঈদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামি শরিয়ত মতে, বদলি হজ আদায়কারী ব্যক্তি যদি একসঙ্গে দুই বা ততোধিক ব্যক্তির হজ আদায়ের দায়িত্ব গ্রহণ করেন এবং সবার পক্ষ থেকে হজ শুরু করেন, তাহলে কারো পক্ষ থেকেই বদলি হজ আদায় হয় না; বরং এ কাজ বদলি হজ আদায়কারী ব্যক্তির নিজের পক্ষ থেকে আদায় হয়। আর তাঁর ওপর প্রত্যেকের অর্থ ফেরত দেওয়া আবশ্যক।

অতএব, প্রশ্নোক্ত صورتএ জনৈক হুজুর যদি সবার পক্ষ থেকে হজ আদায়ের নিয়ত করে থাকেন, তাহলে আপনার নানার বদলি হজ আদায় হয়নি। বিধায় এ ক্ষেত্রে করণীয় হলো, ওই হুজুরের কাছ থেকে টাকা ফিরিয়ে নিয়ে অন্য কারো মাধ্যমে বদলি হজ করানো।

রেফারেন্স: কানযুদ দাকায়েক: ১/২২৪, মাকতাবাতুল বুশরা। শরহুল বিকায়া: ২/৬৫৮, দারুল কুতুব। আল-ফাতাওয়া আল-হিন্দিয়া: ১/৩২২, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল