জনাব! কোনো মুসলিম যদি একবার হজ করার পর (নাউযুবিল্লাহ) মুরতাদ হয়ে যায় এবং পুনরায় ইসলাম গ্রহণ করে, তাহলে কি তার ওপর দ্বিতীয়বার হজ করা ফরজ হবে? ইল্লতসহ জানানোর অনুরোধ রইল।
নিবেদক: রায়হানুদ্দীন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে ইরতিদাদ (ইসলাম ত্যাগ) করার কারণে পূর্ববর্তী সকল নেক আমল বাতিল হয়ে যায়। সুতরাং কোনো মুসলিম হজ করার পর মুরতাদ হয়ে গেলে উক্ত হজ বাতিল হয়ে যাবে। ফলে সে যদি পুনরায় ইসলাম গ্রহণ করে এবং হজের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার ওপর পুনরায় হজ করা আবশ্যক। পূর্বের হজ যথেষ্ট হবে না।
রেফারেন্স: আল-কুরআন: সূরা আল-মায়িদা, আয়াত ৫। রদ্দুল মুহতার: ৬/৩৮৫, আজহার। সিরাজিয়া: পৃ. ৩২, এইচ. এম. সাঈদ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল