মুহতারাম! সুইটি বেগমের তাওয়াফে জিয়ারতের পূর্বে হায়েজ শুরু হয়ে যায়। এরপর তিনি ওষুধের মাধ্যমে হায়েজ বন্ধ করে দেন। এখন তিনি কি এ অবস্থায় তাওয়াফ করতে পারবেন? আর তাওয়াফ করলে কোনো জরিমানা আবশ্যক হবে কি?
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন মাওরা
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হায়েজ আসার পর তিন দিন অতিবাহিত হওয়ার পূর্বে ওষুধ, মেডিসিন কিংবা অন্য কোনো কৃত্রিম উপায়ে রক্ত বন্ধ করলে পরবর্তীতে ১০ দিনের মধ্যে রক্ত না এলে উক্ত দিনগুলোতে মহিলা পবিত্র হিসেবে গণ্য হবেন।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মুহতারামা সুইটি বেগমের হায়েজ আসার পর ওষুধের মাধ্যমে তা বন্ধ করে দেওয়ার পর ১০ দিনের মধ্যে যদি রক্ত না আসে, তাহলে তিনি পবিত্র বলে গণ্য হবেন এবং তাওয়াফে জিয়ারত করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁর ওপর কোনো জরিমানা আসবে না। অন্যথায় দম আবশ্যক হবে।
রেফারেন্স: আল-ফিকরুল ওয়াহে: ১/১০৩, দারুল মানার। ফাতাওয়া হিন্দিয়া: ১/২২৭, যাকারিয়া। কিতাবুন নাওয়াজিল: ৭/৬৩৪, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল