মুহতারাম! এক ব্যক্তি তামাত্তু হজের নিয়ত করেছেন। তাই প্রথমে উমরা শেষ করে পরে জরুরি ভিত্তিতে তাঁকে দেশে ফিরে আসতে হয়। এরপর আট তারিখে তিনি হজের উদ্দেশ্যে রওনা করেন। জানার বিষয় হলো, তাঁর এই তামাত্তু আদায় হবে কি না? অথবা এ ক্ষেত্রে তাঁর ওপর কোনো দম আসবে কি না?
নিবেদক: জুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
‘শরয়ী দৃষ্টিকোণে তামাত্তুর জন্য উমরা ও হজ একই সফরে হওয়া শর্ত। যদি কেউ উমরা করে ইহরাম খুলে মিকাত অতিক্রম করে নিজ দেশে চলে আসে, তাহলে তার তামাত্তু বাতিল হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত صورتএ উক্ত ব্যক্তি উমরা শেষ করে মিকাত অতিক্রম করে দেশে চলে আসায় তাঁর তামাত্তু বাতিল হয়ে গেছে। তবে দেশে না এসে যদি মদিনা শরিফ চলে যেতেন, তাতেও মিকাত অতিক্রম হতো; কিন্তু এ ক্ষেত্রে অনেকের মতে, ওই উমরা দিয়েই তামাত্তু হয়ে যাবে।
যে صورتএ তামাত্তু বাতিল হয়ে যায়, সে ক্ষেত্রে তার ওপর দম ওয়াজিব হবে।
রেফারেন্স: আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ: ১৪/১০, ওযারাতুল আওকাফ। ফাতাওয়া হিন্দিয়া: ১/৩০২, যাকারিয়া। তাতারখানিয়া: ৩/৬২৬, ফারুকিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল