মুহতারাম! জনাব আকরাম সাহেব তামাত্তুর নিয়তে বাংলাদেশ থেকে মক্কায় গমন করেন। উমরার কার্যাবলি সম্পাদন করে জেদ্দায় চলে যান। সেখানে তাঁর স্ত্রী আগে থেকেই অবস্থান করছিলেন। ফলে তিনি স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন। পরবর্তীতে হজের কার্যাবলি সম্পাদন করেন। জানার বিষয় হলো, আকরাম সাহেবের হজের কোনো সমস্যা হয়েছে কি? তাঁর হজ তামাত্তু হিসেবে গণ্য হবে কি না? দলিলসহ জানাবেন।

নিবেদক: মো. সাখাওয়াত হোসাইন


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে তামাত্তু সহিহ হওয়ার জন্য ইকামতে সহিহা না হওয়া শর্ত। অর্থাৎ, মুতামাত্তির সঙ্গে কোনো হাদী না থাকলে উমরার কার্যাবলি সম্পাদন করে হজের পূর্বে নিজ বাড়িঘরে না যাওয়া। অন্যথায় তামাত্তু বাতিল হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আকরাম সাহেব উমরা শেষ করে যেহেতু নিজ দেশ ও বাড়িঘরে যাননি, বিধায় জেদ্দায় অবস্থানরত স্ত্রীর সঙ্গে সহবাস করার কারণে তাঁর তামাত্তু বাতিল হবে না। আর পূর্ণ হালাল অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করায় কোনো দমও আবশ্যক হবে না।

রেফারেন্স: তানভীরুল আবসার: ৩/৬৪৮, আজহার। কানয: ১/২৮৩, বুশরা। বিদায়াতুল মুবতাদি: ২/২৫১, বুশরা।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল