মুহতারাম! জনাব খালেদ সাহেব তাঁর পিতার হজ আদায় করানোর জন্য মুরশিদ আলমকে টাকা দিয়ে মক্কায় পাঠালেন। কিন্তু মুরশিদ সেখানে অন্য একজনকে দিয়ে খালেদের পিতার হজ আদায় করিয়ে নিলেন। জানার বিষয় হলো, উল্লেখিত صورت এ হজে বদল আদায় করা শরিয়তসম্মত হয়েছে কি না? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে বদলি হজ আদায় হওয়ার জন্য শর্ত হলো, আদিষ্ট ব্যক্তি নিজেই তা আদায় করবেন। অন্যথায় আদেশকারী ব্যক্তির পক্ষ থেকে হজটি ধর্তব্য হবে না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে জনাব মুরশিদ আলমের জন্য বদলি হজটি অন্যের মাধ্যমে করানো শরিয়তসম্মত হয়নি। বিধায় হজটি আদেশকারী ব্যক্তির পক্ষ থেকে আদায় হয়নি; বরং তাঁর নিজের পক্ষ থেকেই ধর্তব্য হবে।
রেফারেন্স:গুনিয়াতুন নাসেক: পৃ. ৫০১, দারে রায়েদা। রদ্দুল মুহতার: ৪/২১, আজহার। জাওয়াহিরুল ফিকহ: ৪/২১০, দারুল উলুম করাচি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল