মুহতারাম, আমাদের পরিবারের সবাই হজে যাচ্ছি। আমার ছেলের বয়স ১২ বছর। তাকে বলি, তুমি উমরার নিয়তে ইহরাম বাঁধো। সে উমরার নিয়তে ইহরাম বাঁধে। এমতাবস্থায় সে বালেগ হয়ে যায়। জানার বিষয় হলো, এ অবস্থায় তার করণীয় কী? তার ওপর হজ ফরজ হবে কি? বিস্তারিত জানাবেন।
নিবেদক: মুহাঃ মিনহাজুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি হজের দিনগুলোতে মক্কায় অবস্থান এবং হজের কার্যাবলি আদায় করতে সামর্থ্যবান হয়, তাহলে তার ওপর হজ ফরজ হয়ে যায়। অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে ছেলেটি যদি হজের দিনগুলোতে মক্কায় অবস্থান করা ও হজের কার্যাবলি আদায় করতে সক্ষম হয়, তাহলে তার ওপর হজ ফরজ হয়ে যাবে। অন্যথায় ফরজ হবে না। বিধায়, ফরজ হওয়ার صورتএ হজ আদায় করে নেবে। আর ফরজ না হওয়ার صورتএ আদায় করা আবশ্যক হবে না।
রেফারেন্স: আল-মুহিতুল বুরহানি: ৩/৩৯২, এদারাতুল কোরআন। গুনয়াতুন নাসেক: পৃ. ৩৫, দারে রায়েদা। তানভীরুল আবসার: ৩/৫১৭, আজহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল