মুহতারাম! জনাবা শাহেদা একজন ধার্মিক মহিলা। তিনি চান, যে রমযানেই সকল রোজা পরিপূর্ণ রাখবেন, তাই তিনি ঔষধ খেয়ে তার পিরিয়ড বন্ধ করতে চান। এখন তার জন্য এভাবে করা বৈধ হবে কিনা? এ ক্ষেত্রে তার করণীয় কি? শরয়ী আলোকে জানাবেন।

 

নিবেদক: আতাউল্লাহ আশরাফ

 

الجواب بملهم الصدق والصواب

 

পিরিয়ড (রক্তস্রাব) মহিলাদের স্বভাবজাত প্রকৃতিক বিষয়। ওষুধ সেবন বা কৃত্রিম উপায়ে পিরিয়ড বন্ধ রাখা বৈধ বটে, তবে চিকিৎসকদের মতে ক্ষতিকর হওয়ায় তা সমীচীন হবে না।

 সুতরাং প্রশ্নোক্ত শাহেদা বেগমের জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রমযানের রোযা রাখা উচিৎ হবে না। তথাপি তিনি এমন করলে রোযা আদায় হয়ে যাবে।

রেফারেন্স: রদ্দুল মুহতার: ২/২৪৮ দারুস সাকাফা), হিন্দিয়া: ১/৯০ মাকতাবা যাকারিয়া), জাওহারা: ১/৮৩ হক্কানিয়া)।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল