মুহতারাম! মোহাম্মদ শামীম প্রথম অবস্থায় দ্বীনদার ছিলো না। পরবর্তীতে তাবলিগের উসিলায় দ্বীনদার হন। তাই প্রথম অবস্থায় তিনি অনেক রোযা রেখে ভেঙ্গে ফেলেন। এভাবে কত রোযার কাফফারা উনার জিম্মায় রয়েছে উনি নিজেই জানেন না। জানার বিষয় হলো, এসমস্ত কাঙ্ক্ষারা, উনি কি হিসাব করে আদায় করবেন? নাকি শরীয়তে তার জন্য কোন ছাড় রয়েছে?

 

নিবেদক: মাহমুদ বিন সাফিউল্লাহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ি মুলনীতি অনুযায়ী রোযা রাখার পর তা ইচ্ছাকৃত ভেঙ্গে ফেললে উক্ত রোযার কাযা কাফফারা দুটোই আবশ্যক হয়। আর নির্ভরযোগ্য মতানুযায়ী এক্ষেত্রে একাধিক বছরের একাধিক রোযা ভাঙ্গলেও একটি কাফফারাই যথেষ্ট হবে।

সুতরাং প্রশ্নোক্ত শামীম সাহেব পূর্বের ইচ্ছাকৃত রোযাগুলি কাযা করার পর সব রোযার পক্ষ থেকে একটি কাফফারা আদায় করলেই তার জন্য যথেষ্ট হবে। এবং এর মাধ্যমে তিনি যিম্মামুক্ত হয়ে যাবেন।

রেফারন্স: (নুরুল ঈযাহ: ২৪৪ মাকতাবা সালাম), আব্দুর: ৩/৪৪৮ রশিদিয়া) মাজমাউল বাহরাইন: ১/৩৫৪ মাকতাবা মানার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল