মুহতারাম! রমজান মাসে রোজার নিয়তের সময় হলো যাওয়ালের আগ পর্যন্ত। কিন্তু ভুলে আমি একদিন নিয়ত ছাড়া রোজা রাখি। জানার বিষয় হলো; আমার উক্ত রোজা সহিহ হয়েছে কিনা? কাযা করা লাগবে কিনা? দলিল সহ জানাবেন।

 

নিবেদক: মুহা: মিনহাজুল ইসলাম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী মূলনীতি অনুযায়ী রমযানের রোযা সহিহ হওয়ার জন্য (রাত থেকে শরয়ী দ্বিপহরের মাঝে) রোযার নিয়ত করা শর্ত। অন্যথায় রোযা সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনি নিয়ত করা ব্যতিতই রোযা রাখার দ্বারা আপনার উক্ত রোযা সহিহ হয়নি। ফলে আপনার জন্য উক্ত রোযা কাযা করা আবশ্যক। অবশ্য আপনি যদি রোযার উদ্দেশ্যে শেষ রাতে সেহরী করে থাকেন, বা দ্বিপ্রহরে আগে একবারও মনে মনে রোযার নিয়ত করে নেন, তাহলে আপনার রোযা সহিহ হয়ে যাবে। কেননা রোযার সেহরী তার নিয়তেরই নামান্তর।

রেফারেন্স: কুদুরী: ১৮৭ মাকতাবা বুশরা), আদদুর: ৩/৩৯৮ মাকতাবা আযহার), জাওহারা: ১/২৩০ মাকতাবা হাক্কানিয়া)।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল