হযরত! মাসুদ মহসিন গত রমজানে হঠাৎ অসুস্থ হয়ে তিন দিন বেহুশ হয়ে লাইভ সাপোর্টে থাকেন, জানার বিষয় হল; উক্ত তিনদিনের রোজার ক্ষেত্রে তার করণীয় কী?  কাজা করতে হবে কি হবে না? ইল্লাতসহ বিস্তারিত জানাবেন

 

নিবেদক: আবু সালেহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তে রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা।  সুতরাং প্রশ্নোত্তর সুরতে প্রথম দিন পানাহার না করলে প্রথম দিনের রোজা হয়ে যাবে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনের রোজা কাজা করতে হবে।কারন সে বেহুশ থাকায় এক দুই দিন রোজার নিয়ত করতে অক্ষম বা অপারগ ছিল।

সূত্র: (আল ইনায়া ২/৩৭১ পৃষ্ঠা রশিদিয়া, ফাতহুল কদিরে আলকিফায়া ২/৯৩ রাশিদিয়া, মোহীতে বোরহানি ৩/ ৩৬৬৮ ইদারাতুল কোরআন)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল