মুহতারাম! জনাব শাহাদাত সাহেব রোজা রাখা অবস্থায় অযু করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে তার গলায় পানি পৌঁছে যায়। জানার বিষয় হলো, তার রোজা নষ্ট হবে কিনা? এবং রোজার ক্ষেত্রে ইচ্ছা, অনিচ্ছার মাঝে কোন পার্থক্য আছে কিনা?
নিবেদক: মুহা: আইয়ুব আলী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী মূলনীতি অনুযায়ী রোযার কথা স্মরণ থাকাবস্তায় বাহিরের কোন দ্রব্য অনিচ্ছায় খাদ্যনালী বা পাকস্থলীতে প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়। এর দ্বারা শুধু কাযা আবশ্যক হয়। কাফফারা আবশ্যক হয় না।
সুতরাং প্রশ্নোক্ত শাহাদাত সাহেবের অযুর সময় অনিচ্ছায় গলায় পানি চলে যাওয়ায় তার রোযা ভেঙ্গে যাবে। এবং তার উপর উক্ত রোযা কাযা করা আবশ্যক হবে। হ্যা, রোযার ক্ষেত্রে ইচ্ছা-অনিচ্ছার পার্থক্য আছে। তা হলো, ইচ্ছাকৃত রোযা ভাঙ্গলে কাযা-কাফফারা আবশ্যক হয়। আর অনিচ্ছায় হলে কেবল কাযা করাই যথেষ্ট।
সূত্র: আদদুরুল মুখতার (৩/৪২৯ মাকতাবা আযহার) রদ্দুল মুখতার (৩/৪২৯ মাকতাবা আযহার) বিনায়া (৪/৩৮ আশরাফিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল