জনাব আব্দুল লতিফ সাহেব খিলক্ষেতের স্থানীয় বাসিন্দা। রমজানে ব্যবসায়ী কাজে ১৪ দিনের জন্য সিলেট সফরে বের হয়েছেন।  ট্রেন যোগে নরসিংদী পর্যন্ত যাওয়ার পর তার মনে পড়ল খুব গুরুত্বপূর্ণ একটি কাগজ বাসায় রেখে এসেছে। তাই তিনি পুনরায় বাসায় ফিরে এসে দুই ঘন্টা বাসায় অবস্থান করে পুনরায় সফরে বের হলেন। বাসায় অবস্থানকালে তিনি রোজা ভেঙ্গে ফেললেন। জানার বিষয় হলো; তার উপর কি শুধু কাজা আবশ্যক হবে নাকি কাফফারাও আবশ্যক হবে

 

নিবেদক: নাজমুস সাকিব

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তে কোন মুকিম রোজা রাখার পর কোন ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে পানাহার করলে তার ওপর কাযার সাথে কাফফারাও আবশ্যক হবে।

 সুতরাং জনাব আব্দুল লতিফ সাহেবের উপর কাজা রোজার সাথে কাফফারাও আবশ্যক হয়েছে।  কেননা সে যখন নরসিংদী থেকে বাড়িতে আসার নিয়ত করলো তখন তার সফর ভেঙ্গে গেল এবং সে মুকিম হয়ে গেল আর মুকিম অবস্থায় ইচ্ছাকৃত পানাহার করলে কাযার সাথে কাফফারাও আবশ্যক হয়।

সূত্র: (খোলাসাতুল ফাতাওয়া ১/২৫৭ পৃষ্ঠার রশিদিয়া, ফতোয়ায়ে শামি ৩/৪৭৯ আজহার, আল বেকায়া ২/৫০৮ নম্বর পৃষ্ঠা দারুল কুতুব এলমিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল