বিশ্বের বিভিন্ন দেশ এমন আছে যেখানে ২৪ ঘন্টার ২০ ঘন্টাই দিন থাকে। জানার বিষয় হল; সে সব দেশে ২৪ ঘন্টার ২০ ঘন্টা দিন থাকে ওই দেশের মুসলমানরা সেহরি ও ইফতার কিভাবে করবে? এক্ষেত্রে গ্রহণযোগ্য মত কি?

 

নিবেদক: মহিবুল্লাহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে রাত বা দিন বড় এমন সব দেশে সূর্যাস্তের পরে সুবহে সাদেকের পূর্বে পর্যাপ্ত পানাহারের সময় পাওয়া গেলে পূর্ন দিন রোজা রাখা আবশ্যক।  সুতরাং প্রশ্নোত্তর শুরুতে যেই দেশে ২০ ঘন্টা দিন, ৪ ঘন্টা রাত, সেখানে সেহরির পর্যাপ্ত সময় বিদ্যমান। তাই এখানের অধিবাসীদের জন্য পূর্ণ দিন রোজা রাখা আবশ্যক।  

শামি ২/ ২৯ পৃষ্ঠা আজহার, যাওয়া হিরুল ফিকহ ৭/ ৩০৯ মারিফুল কোরআন, আহসানুল ফাতাওয়া ২/১১৩ নম্বর পৃষ্ঠা জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল