মুহতারাম, জাহিদ সাহেব কখনো কখনো পুরা রমযান মাস পাগল থাকেন। কখনো পুরা রমযান মাসের দিনে বা রাতে দুই এক ঘণ্টার জন্য সুস্থ হন। জানার বিষয় হলো; আলোচ্য সুরতগুলোতে তার জন্য রমযানের রোযা ফরজ কি না এবং তা কাযা করতে হবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: মুহা মুঈনুদ্দীন তাহের

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে পাগল ব্যক্তি ইবাদতের জন্য আদিষ্ট নয়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে জাহিদ সাহেব পুরো রমজান মাস পাগল থাকায় তার উপর রমজানের রোযা ফরজ হয়নি এবং পরবর্তীতে ক্বাযাও করতে হবে না। তবে গ্রহনযোগ্য মতানুযায়ি যদি রমযান মাসে দিনে কিংবা রাতে দুই এক ঘন্টার জন্য সুস্থ হন, তাহলে পুরো রমজান মাসের রোজা কাযা করা তার জন্য আবশ্যক।

সূত্র: কুদূরী (১৯৯, বুশরা), হেদায়া (২/১২৭, বুশরা), ফতোয়ায়ে কাজী খান (১/১৭৮, কদিমী কুতুব খানা),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল