জনাব, গর্ভবতী ও দুগ্ধদাতা নারীর রোজার বিধান কি? কী পরিমান ক্ষতির আশংকা হলে তাদের রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। শরয়ী দৃষ্টিতে এর নিরুপণ পদ্ধতি কি হবে?
নিবেদক: রায়হান উদ্দীন (যশোর)
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে গর্ভবর্তী ও দুগ্ধদাতা নারী রোযার কারণে নিজের উপর কিংবা বাচ্চার উপর ক্ষতির অশংকা হলে তাদের রোষা না রাখার অবকাশ রয়েছ। সুতরাং প্রশ্নোত্ত সুরতে গর্ভবর্তী ও দুগ্ধদাতা নারী অভিজ্ঞ কোন মুসলিম ডাক্তারের পরামর্শে অথবা নিজ পূর্ব অভিজ্ঞতার আলোকে নিজের উপর কিংবা বাচ্চার উপর কোন ধরনের ক্ষতির প্রবল আশংকা হলে, তাদের রমজান মাসে রোযা না রাখারঅবকাশ রয়েছে। অবশ্য পরে রোয়া কাযা করে নিতে হবে।
সূত্র: বুখারী (২/৭৪৭, অধ্যায় নং ২৫), বাদায়েউস সানায়ে (২/২৫, যাকারিয়া), হেদায়া (৩/১২১, বুশরা),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল