মুহতারাম! জনৈক ব্যক্তি চোখে সমস্যা থাকার কারণে ড্রপ ব্যবহার করেন। কিছুক্ষণ পর তিনি মুখে তার তিক্ততা অনুভব করেন। জানার বিষয় হলো; রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করার কি হুকুম? ব্যবহার করার পর মুখে তার তিক্ততা অনুভব করলে কি রোজার কোনা ক্ষতি হবে?

 

নিবেদক: নাজমুস সাকিব

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে রোযাবস্থায় গ্রহনযোগ্য প্রবেশদ্বার দিয়ে বাহিরের কোন দ্রব্য খাদ্যনালী ও পাকস্থলীতে প্রবেশ করার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। অন্যথায় নয়।  সুতরাং চোখ ও পাকস্থলীর মাঝে সরাসরী প্রবেশদ্বার না থাকাই রোযাবস্থায় চোখে ড্রপ ব্যবহার করার দ্বারা রোযা নষ্ট হবে না। যদিও তার স্বাদ বা তিক্ততা মুখ বা গলায় অনুভব হয়।

সূত্র: বেনায়া (৪/৪১, আশরাফিয়া) বাহরুর রায়েক (২/৪৭৭, যাকারিয়া), হিন্দিয়া (১/২৬৬, যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল