জনাব রাসেল মিয়া সেহরি খাওয়ার পর মসজিদের আজান শুনে ওযু করতে গেলেন। কুলি করার সময় অনিচ্ছাকৃত একটু পানি তার পেটে চলে যায়। জানার বিষয় হলো; অনিচ্ছাকৃত পেটে পানি চলে গেলে কি রোজা ভেঙ্গে যাবে? ইল্লতসহ জানালে উপকৃত হব।
নিবেদক: মুসলেহ উদ্দীন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রোজার কথা স্মরণ থাকাবস্থায় অনিচ্ছাকৃত কোন রোজাদার থেকে রোজার প্রতিবন্ধক কোন কাজ সংঘটিত হলে রোজা ভেঙ্গে যায় এবং উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাসেল সাহেবের কুলি করার সময় অনিচ্ছাকৃত পেটে পানি চলে যাওয়ায় তার রোজা ভেঙ্গেগেছে এবং উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক হবে।
রেফারেন্স: আসল: ২/১৬৮ আহরার, শামী: ৩/৪২৯ আজহার, হিন্দিয়া। ১/২৬৫ জাকারিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল