মুহতারাম! জনাব হাসান সাহেব বাংলাদেশ থেকে ২৫ টি রোযা রেখে সৌদী যান। সেখানে তৃতীয়দিনে শাওয়ালের চাঁদ দেখেন। এ হিসেবে তার রোযা হয়েছে ২৮ টি। অনুরূপ পরের বছর ২৫টি রোযা রাখার পর বাংলাদেশে এসে আরো ৬টি রোযা পেয়েছেন। সে হিসেবে তার রোযা হয়েছে ৩১টি। জানার বিষয় হলো; উভয় ক্ষেত্রে অতিরিক্ত একটি রোযার বিধান? বিস্তারিত জানানোর অনুরোধ রইল।

 

নিবেদক: মুহা. রায়হান উদ্দীন যশোরী

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে রোযা ফরয হওয়ার সবব হলো রমযান মাস। ফলে ব্যক্তির অবস্থানাস্থলে রমযান মাস বাকী থাকাবস্থায় রোযা রাখা আবশ্যক। যদিও অবস্থানাস্থলের পরিবর্তনের দরুণ রোযা নির্ধারিত মাসের চেয়ে বেশি হোক না কেন। তবে এক্ষেত্রে যদি রোযা ২৯টির থেকে কম হয়ে থাকে, তাহলে যে কয়টা রোযা কম হবে তার কাযা করা অপরিহার্য।

সুতরাং প্রশ্নোক্ত হাসান সাহেবের ১ম বছর রোযা ২৮টি হওয়ায় মাস পূরণার্থে তার জন্য কাযা স্বরূপ আরো একটি রোযা রাখা আবশ্যক। আর ২য় বছর নির্ধারিত ৩০ দিন থেকে ১টি রোযা অতিরিক্ত হওয়া সত্ত্বেও তার জন্য অতিরিক্ত রোযাটি রাখা অপরিহার্য।

 

রেফারেন্স: সুরা বাকারা: আয়াত-১৮৫, তিরমিযী: ৬৯৭, ফতওয়ায়ে উসমানী: ২/১৭৭ করাচী।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল