মুহতারাম! আমি একবার রোযা রাখা অবস্থায় অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অপারেশন থিয়েটরে ডাক্তার সাহেব একটি যন্ত্র আমার নাক-মুখে চেপে ধরেন। আমার মনে হলো হাওয়ার মতো কোনো কিছু আমার নাক-মুখ দিয়ে আমার ভিতরে প্রবেশ করছে এবং কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে যাই। আমার জানার বিষয় হলো; অত্র রোযাটির কাযা করতে হবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মুঈনুদ্দীন তাহের

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে গ্রহণযোগ্য প্রবেশদ্বার তথা নাক-মুখ ইত্যাদি দ্বারা কোনো পদার্থ খাদ্যনালী বা পাকস্থলীতে প্রবেশ করার দ্বারা রোযা ভেঙ্গে যায়, তবে বাতাস বা এ জাতিয় কোনো অস্পৃশ্য বস্তু প্রবেশের দ্বারা রোযা ভঙ্গ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ডাক্তারের মেশিনের সাহায্যে আপনার নাকে-মুখে প্রবেশরত হাওয়া যদি কোনো মেডিসিন বা পানি মিশ্রিত স্প্রে হয়ে থাকে, তাহলে এর দ্বারা আপনার উক্ত রোষা ভেঙ্গে গেছে। ফলে আপনার জন্য তা কাযা করা আবশ্যক। অবশ্য তা যদি নিরেট অক্সিজেনের বাতাস হয়ে থাকে তাহলে এর দ্বারা আপনার রোযা ভঙ্গ হবে না এবং আপনার জন্য তা কাযা করাও আবশ্যক হবে না।

রেফারেন্স: বিকায়া: ২/৫০৯-৫১১ দা.কু.ই, নুরুল ঈযাহ: ৬৭২ রশিদিয়া, ফতওয়ায়ে উসমানী-২/১৭৯-১৮০ করাচী।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল