মুহতারাম মুফতি সাহেব! জনাব কাউসার আহমাদ জানতে চেয়েছেন যে, কেউ যদি রোযা আবস্থায় হস্তমৈথুন করে, তাহলে তার রোযার হুকুম কি? তার জন্য কি কাযা ও কাফফারা উভয়টি আবশ্যক হবে? দয়া করে শরয়ী সমাধান জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সালমান লক্ষীপুর
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রোযা অবস্থায় হস্তমৈথুন করার দ্বারা রোখা ভেঙ্গে যায় এবং এক্ষেত্রে শুধু কাযা আবশ্যক হয়। কাফ্ফারা নয়। সুতরাং রোযা থাকা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে তাহলে তার রোযা ভেঙ্গে যাবে। শুধু কাযা রাখা আবশ্যক হবে। কাফ্ফারা আবশ্যক হবে না।
উল্লেখ্য: হস্তমৈথুন শরীয়তে সম্পূর্ণ অবৈধ। উপরন্ত রোযা অবস্থায় এমন কর্মে লিপ্ত হওয়া মারাত্বক গর্হিত কাজ।
রেফারেন্স:আদ্দুররুল মুখতার। ৩/৪৩৫-৪৩৯ আযহার, শামী: ৩/৪২৬-আযহার, ফতওয়ায়ে হিন্দিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল