মুহতারাম! একদিন আমি আমার মামার সাথে সাহরী খেতে বসলাম। সাহরীর সময় শেষ হওয়ার পূর্বেই আমার খাওয়া শেষ হয়ে যায়। কিন্তু মামাকে দেখলাম সাহরীর সময় শেষ হওয়ার পরেও খাচ্ছে। কেননা তার খেয়াল হচ্ছে, আজান পর্যন্ত সাহরীর সময় বাকি থাকে। জানার বিষয় হলো; সময় শেষ হওয়ার পরে সাহরী খাওয়ার বিধান কি এবং এক্ষেত্রে করণীয় কি?
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে সুবহে সাদিক উদয়ের পর থেকে রোজার সময় আরম্ভ হয়। সুবহে সাদিক উদয় না হওয়ার ধারণায় এরপরেও কোন ব্যক্তি সাহরী খেলে তার ঐ দিনের রোজা কাযা করতে হবে।
সুতরাং আপনার মামা যদি বাস্তবেই সাহরীর সময় তথা সুবহে সাদিকের সময় শেষ হওয়ার পরেও খাবার খান, তাতে তার ঐ দিনের রোজা কাজা করা আবশ্যক।
রেফারেন্স: কুদুরী: ১৯৬ বুশরা, কাজীখান: ১/১৩৪ জাকারিয়া, ফাতাওয়ায়ে ওসমানী ২/১৮৭১৮৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল