মুহতারাম! আমার ছোট নাবালেগ একটা ছেলে আছে, তার বয়স ১১/১২ হয়েছে। সে প্রতিদিন রোযা রাখতে চায়, সেহরীতে না উঠালে উপাশ রোযা রাখে, অনেক সময় আমি জোরপূর্বক তার রোজা ভাঙ্গিয়ে দিই। জানার বিষয় হল; আমার এই ছেলেকে রোজা থেকে বারণ করা ও তার রোজা জোর করে ভাঙ্গানো আমার জন্য বৈধ কি না? এক্ষেত্রে করণীয় কি?

নিবেদক: মাহমুদ বিন সফি

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামী শরীয়া মতে বাচ্চার সাত বছর হলে রোজার হুকুম করা হবে এবং দশ বছর হলে নিয়মিত আদায়ের জন্য কঠোরতা করবে। যাতে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আহকাম আদায় কষ্টকর না হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে বাচ্চার শারিরিক সক্ষমতা বিবেচনায় যদি সে রোজা রাখার শক্তি রাখে ও দুর্বল হয়ে পড়ার আশংকা না থাকে, তাহলে তাকে বারণ করা ও জোরপূর্বক ভেঙ্গে ফেলা উচিত হবেনা। বরং তাকে নিয়মিত রোযা রাখার প্রতি উৎসাহ ও আদেশ দিবে, যাতে তার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে রোজা রাখতে কষ্ট না হয়ে যায়।

রেফারেন্স: আবু দাউদ: ১/৭০ আশরাফিয়া, বাদায়ে ২/৬০০ দারুল হাদিস, ফতোয়া বায়্যেনাত: ৩/৮২ মাকতাবাত্ব বায়োনাত।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল