মুহতারাম! রোজা অবস্থায় ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ঔষধ পৌঁছানোর দ্বারা ক্ষুধা নিবারণ হয়, শক্তি বৃদ্ধি পায়। তাই রোজা অবস্থায় ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা নিলে রোজা ভঙ্গ হবে কিনা? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।

নিবেদক:সালমানলক্ষীপুর

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে পাকস্থলিতে স্বাভাবিক পথ দিয়ে বা অন্য কোনভাবে পাকস্থলিতে কোন কিছু পৌঁছালে রোজা ভেঙ্গে যায়, অন্যথায় নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা নিলে যেহেতু সরাসরি তা পাকস্থলিতে পৌঁছে না, তাই রোজা ভাঙ্গবে না। হ্যা, ক্ষুধা নিবারক ও শক্তিবর্ধক ইঞ্জেকশন ব্যবহারের মাধ্যমে যেহেতু রোজার মাকসাদে ব্যঘাত ঘটে, তাই অতীব জরুরী ছাড়া তা ব্যবহার করা মাকরুহ হবে।

রেফারেন্স: কুদুরী: ১৯১ বুশরা, মাজমাউল আনহুর ১/৩৫৬ আল মানার, ফতোয়া বাইয়েনাত: ৩/৭১ মাকতাবা বাইয়িনাত।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল