মুহতারাম! সাধারণত মহিলাদের নেফাসের সময় রোয়া না রেখে পরবর্তীতে কাযা করতে হয়। জানার বিষয় হল; সিজারে যে সমস্ত মহিলার বাচ্চা হয় তারা কি রমজান মাসে রোযা রাখবে, না রাখবে না? তাদের জন্য করণীয় কি? তারা কি নেফাসের হুকুম এর আওতাভুক্ত হবে?

নিবেদক: মিনহাজুল ইসলাম

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামী শরীয়া মতে যে কোন পদ্ধতিতে মহিলার বাচ্চা প্রসবের পর যদি জরায়ু থেকে রক্ত বের হয়, তখন সে নেফাসগ্রন্থা হবে। এমতাবস্থায় তার উপর নেফাসের বিধি বিধান আরোপিত হবে। আর যদি জরায়ু থেকে বের না হয়, তাহলে সে নেফাসগ্রস্থা হবে না। এবং তার উপর নেফাসের বিধি বিধান আরোপিত হবে না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে মহিলার সিজারে বাচ্চা হওয়ার পরে যদি জরায়ু দিয়ে রক্ত বের হয়, তাহলে সে নেফাসগ্রস্থা হবে এবং নেফাসের দিনগুলোতে রোজা রাখবে না। আর যদি জরায়ু দিয়ে বের না হয়, তাহলে সে নেফাসগ্রস্থা হবে না এবং এক্ষেত্রে সে রোজা রাখবে।

রেফারেন্স: ইলাউসসুনান। ২৫৩৯, বাহরুররায়েক। ১/৩৭৮ জাকারিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল