মুহতারাম! জনাব আঃ করীম সাহেব সৌদি প্রবাসী, তিনি সৌদি আরব থেকে ত্রিশে রমজান রাতে বাংলাদেশে রওয়ানা হন, এবং ভোর পাঁচটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। অথচ বাংলাদেশে ত্রিশতম রমজান চলছে। জানার বিষয় হলো; এমতাবস্থায় আঃ করীম সাহেবের জন্য করনীয় কি? বিস্তারিত জানাবেন।

নিবেদক সাইফুল ইসলাম জিহাদী মোমেনশাহী

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিকোণে রোযা ফরজ হওয়ার অন্যতম কারণ হলো রমযান মাসের উপস্থিতি। তাই যেখানেই মাসের উপস্থিতি পাওয়া যাবে, সেখানেই রোজা রাখতে হবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব আঃ করীম সাহেব ৩০ রমযান শেষে রাত্রে সৌদি আরব থেকে রওনা দিয়ে বাংলাদেশে পুনরায় ৩০ রমযান পাওয়ার দরুন তার উপর ঐ দিনের ও রোযা রাখা ফরজ হবে। কারণ রমযান মাসের উপস্থিতি কোন জায়গায় পাওয়া গেলেই রোযা রাখতে হয়।

রেফারেন্স: বাদাইয়ুস সানায়ে’ ২/২১৯ যাকারিয়া, শামী ২/৩৮৪ সাঈদ, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১০/৩৭ফারুকিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল