মুহতারাম! জনাব আব্দুশ শাকুর সাহেরের দুই রমযানের দুটি রোজা ভাঙার কারণে কাযা রোজা ওয়াজিব হয়েছে। এমতাবস্থায় জনৈক আলেম বললেন, দুই রোজার জন্য একটি কাফফারা আদায় করাই যথেষ্ট। আলাদা আলাদা কাফফারা দেওয়ার প্রয়োজন নেই। অপরদিকে অন্য একজন আলেম বললেন, দুই রোজার জন্য আলাদা আলাদা দুটি কাফফারা আবশ্যক। জানার বিষয় হলো, তার উপর কয়টি কাফফারা আবশ্যক হবে? উক্ত আলেমদের মধ্যে কার কথা সঠিক? দলীল সহ মাসআলাটি জানাবেন।

নিবেদক: নজমুস সকিব

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য মতানুযায়ী একই রমযান মাসে কিংবা ভিন্নভিন্ন রমযানে একাধিক রোযার কাফফারা ওয়াজিব হলে সেক্ষেত্রে একটি কাফফারা আদায় করা যথেষ্ট গণ্য হয়, যদি পূর্বের রোযার কাফফারা আদায় না করে থাকে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আব্দুশ শাকুর সাহেবের দুই রমজানের দুটি রোযা ভাঙ্গার ক্ষেত্রে যদি পূর্বের রোযার কাফফারা আদায় না করে থাকে, তাহলে শুধুমাত্র একটি কাফফারা আদায়ের দ্বারাই তার কাফ্ফারা আদায় হয়ে যাবে। এক্ষেত্রে প্রথমোক্ত আলেমের উক্তি যথাযথ। অবশ্য তার এই রোযা ভঙ্গ করা ইচ্ছাকৃত সহবাসের মাধ্যমে হয়ে থাকলে বা পূর্বেটার কাফফারা আদায় না করে থাকলে সে ক্ষেত্রে তার জন্য ভিন্নভিন্ন কার্যকারা আদায় করা ওয়াজিব। এক্ষেত্রে দ্বিতীয় আলেমের বক্তব্য সঠিক বিবেচিত হবে।

রেফারেন্স: শামী ৩/৮২২ আযহার, মাবসূত ৩/৮১ রশীদিয়া, আল বাহরুর রায়েক ২/৪৮৪ যাকারিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল