মুহতারাম! অনেক মানুষকে দেখা যায়, তারা গ্যাস্টিক কিংবা অন্যান্য রোগের কারণে রমজানের রোজা না রেখে গরিব, মিসকিনদেরকে রোজার ফিদিয়া দিয়ে থাকেন। জানার বিষয় হলো; কোন ধরনের রোগের কারনে রোজা না রেখে ফিদিয়া দেওয়ার অনুমতি রয়েছে কিনা? এক্ষেত্রে শরয়ী নীতিমালা কী?

নিবেদক: মুহা: আইয়ূব আলী

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে অতিশয় বৃদ্ধ বা গুরুতর রোগাক্রান্ত ব্যক্তি যার আরোগ্য লাভ বা সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই অথবা এমন রোগী যাদের রোযা রাখলে প্রানহানীর আশংকা হবে; তাহলে রোযা না রেখে রোযার বদলে ফিদিয়া দেওয়ার অবকাশ আছে। অবশ্য পরবর্তীতে কখনো রোযা রাখার সক্ষমতা ফিরে আসলে অনাদায়ী রোষাসমূহ কাযা করতে হবে। এক্ষেত্রে আদায় করা ফিদয়া নফল সদকা হিসেবে গণ্য হবে।

সুতরাং সুস্থ সামর্থ ব্যক্তি কিংবা স্বাভাবিক ও সহনীয় রোগ বালাই ও কষ্টের পরিস্থিতিতে কারো জন্য রোযার বদলে ফিদয়া দেয়ার কোন অবকাশ নাই। বরং তাদের জন্য সব সময় রোযা রাখা ওয়াজিব।

রেফারেন্স: বাদায়ে ২/২৫২ যাকারিয়া, কুদুরী। ৯৩ হক্যানিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল