মুহতারাম! গত রমজান মাসে একদিন আমরা সবাই ভোর রাতে ঘুম থেকে উঠে অযু করে তাড়াতাড়ি খেতে বসে গেলাম, কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমি ঘরির দিকে তাকিয়ে দেখি, সেহরীর সময় আমরা দস্তরখানে বসার বিশ মিনিট পূর্বেই শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই খাওয়া বন্ধ করে ফেললাম। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমাদের জন্য করণীয় কী? এবং এই দিনের রোজার হুকুম কী?
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী।
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিক্ষেণে সাহরী খাওয়ার সময় আছে ভেবে কেউ যদি সাহরী খায় অথচ ইতিপূর্বেই সুবহে সাদিক উদিত হয়ে গেছে, উক্ত ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যায়। তার শুধু ঐ দিনের রোজা কাযা করা ওয়াজিব হয়, কাফ্ফারা আবশ্যক নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যেহেতু আপনাদের সাহরী খাওয়ার ২০ মিনিট পূর্বেই সময় শেষ হয়েছিল, তাই শুধু উক্ত দিনের রোযা কাযা করতে হবে। এবং উক্ত দিন রোযা না থাকা সত্ত্বেওরোযাদারদের সাদৃশ্য গ্রহণ করে উপবাস থাকায় শরীয়তের বিধান।
রেফারেন্স: বাযাযিয়া ১/৬৭ যাকারিয়া, নুরুল ঈযাহ ৬৯০ রশিদিয়া, কানয ২/৫০৮ যাকারিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল