মুহতারাম! আমার চাচা সুস্থ মানুষ, কিন্তু তিনি রমজান মাসে একটি রোজাও রাখেন না। বিধায় প্রতি বছর একটি মাদ্রাসায় ত্রিশ রোজার ফিদয়া দিয়ে দেন। জানার বিষয় হলো; সুস্থ সবল মানুষ রোজা না রেখে ফিদয়া আদায় করলে সহীহ হবে কিনা? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণে রোজা রাখতে সক্ষম এমন সুস্থ সবল মানুষ রোজা না রেখে ফিদিয়া আদায় করলে তা মোটেই যথেষ্ট হবেনা, বরং তার উপর রোজার ফরজিয়াত বহাল থাকবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার চাচা সুস্থ মানুষ হওয়া সত্ত্বেও রমযানের একটি রোজাও না রেখে শুধু ফিদিয়া দেওয়ার দ্বারা তার রোজা আদায় হয়নি। আপনার চাচাকে পুনরায় রমজানের রোজার কাজা করতে হবে।
রেফারেন্স: ফাতাওয়া নায়াযিল। ১৪৭ দারুল ঈমান, তানভিরুল আবসার: ২/৪২৭ সাঈদ, নূরুল ঈযাহ। ৬৮৮ রশিদিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল