মুহতারাম! জনাব আব্দুল্লাহ একজন যুবক, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, রমজান মাসে দিনের বেলায় স্বীয় স্ত্রীকে চুম্বন করায় তার বীর্য পাত হয়ে যায়। জানার বিষয় হল, এখন উনার কি উক্ত রোজারকাজা আবশ্যক হবে না কাজা কাফফারা উভয়টি আবশ্যক হবে? ইল্লতসহ জানাবেন।
নিবেদক: মুঈনুদ্দীন (নাটোর)
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে আলিঙ্গন করার কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হয়ে যায়। তাতে কাযা আবশ্যকহয়, কাফফারা নয়। কেননা কাফফারা আবশ্যক হওয়ার জন্য পূর্ণ 'জেনায়াত' পাওয়া যাওয়া আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্ত্রীকে চুম্বন করার দ্বারা বীর্যপাত হওয়া যেহুতু পূণ জেনায়াত পাওয়া যায়নি, তাই ঐ ব্যক্তির উপর কাফফারা আসবেনা শুধু কাযা করে নিলে চলবে।
রেফারেন্স: মুসস্নাফে ইবনে আবি শাইবা: ৯৫৭২, নূরুল ইযাহ। ২৪৯ সালাম।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল