মুহতারাম! জনৈক ব্যক্তির রোজা অবস্থায় দাঁত পড়ে যায় এবং হালকা হালকা রক্ত বের হয়। কুলি করার পরও কিছু রক্ত পেটে ঢুকে যায়। উক্ত ব্যক্তির রোজার হুকুম কি এবং রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে পোকা মুখের ভেতর ঢুকে গেলে উক্ত ব্যক্তির রোজার হুকুম কি? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন মোমিনশাহী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রোজা অবস্থায় দাঁতের মাড়ি থেকে নির্গত রক্ত থুথুর সমান বা বেশি হয়ে পেটে গেলে তাতে রোজা ভেঙ্গে যায়। অন্যথায় রোজা ভঙ্গ হয় না। আর যেসব বস্তু থেকে বাঁচা প্রায় অসম্ভব, তা অনিচ্ছায় কেটে গেলে রোজা ভঙ্গ হয় না
সুতরাং প্রশ্নোক্ত সুরতে কুলি করার পরও মাড়ি থেকে নির্গত রক্ত থুথুর সমান বা বেশি হয়ে থাকলে রোজা ভেঙ্গে যাবে। অন্যথায় নয়। আর অনিচ্ছায় কোন পোকা-মাকড় মুখে ঢুকলে রোজার কোন ক্ষতি হবে না।
শামী: ৩/৪২১ আযহার, ফাতহুল কাদির: ২/৩৩৭ জাকারিয়া, কাজীখান। ১/১৩০ জাকারিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল