মুহতারাম! হামেদ সাহের পেটের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার গলা দিয়ে নল ঢুকিয়ে পরীক্ষা করেন। জানার বিষয় হলো; রোযা অবস্থায় গলা দিয়ে নল ঢুকিয়ে পরিক্ষা করার দ্বারা রোজার কোন সমস্যা হবে কি?
নিবেদক: দিদার বিন খোরশেদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রোজা ভঙ্গ হওয়ার জন্য কোনো বস্তু পরিপূর্ণভাবে পাকস্থলিতে প্রবেশ করানো আবশ্যক। অন্যথায় সাময়িকভাবে কোনো বস্তুর অংশবিশেষ প্রবেশ করিয়ে কিছু অংশ বাহিরে রাখলে তাতে রোজা ভঙ্গ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে হামিদ সাহেবের গলা দিয়ে প্রবেশ করানো নলে কোন প্রকার মেডিসিন ব্যবহার না করে থাকলে, নল ঢুকিয়ে পরিক্ষা করার দ্বারা রোজায় কোনো সমস্যা হবে না। তবে নলে মেডিসিন ব্যবহার করে থাকলে রোজা ভেঙ্গে যাবে।
রেফারেন্স: শামী: ৩/৪২৪ আযহার, আব্দুর। ৩/৪২৩, মুহিতুল বোরহানি: ৩৪/৩৪৭
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল