মুহতারাম! আমার চাচা শারিরিকভবে দুর্বল। তবুও হিম্মত করে রোজা রেখেছেন। একদিন বিকেলে প্রচন্ড দুর্বল হয়ে যান। তখন তাকে সেলাইন দেয় হয়। জানার বিষয় হলো; সেলাইন দিলে কি রোজা ভেঙ্গে যায়? না হলে কেন? ইল্লতসহ জানাবেন।

 

নিবেদক: মাসউদ মুহসিন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে পাকস্থলীতে স্বাভাবিক কোনো রাস্তা দিয়ে সরাসরি কোনো কিছু পেটের ভিতরে প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়। অন্যথায় রোযা ভঙ্গ হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে যেহেতু স্যালাইন সরাসরি পেটের ভিতরে প্রবেশ করেনা, তাই স্যালাইন দেয়ার দ্বারা রোযা ভঙ্গ হবে না, অবশ্য রোযাবস্থায় যথাসম্ভব (বিশেষত গ্লুকোজ) স্যালাইন না দেয়াই শ্রেয়।

রেফারেন্স: শামী: ৩/৪২১ আজহার, বাহরুর রায়েক: ২/৪৭৬ জাকারিয়া, ফিকহুল হানাফি: ১/৪১৪ দারুল কলম।  আলাতে জাদীদা কে শরঈ আহকাম ১৫৩

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল