আমার এক সাথি ভাই গত বছর রমজানে অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তার প্রসাবের রাস্তায় সমস্যা দেখা দেয় এবং চিকন সরু একটি পাইপ দিয়ে তার প্রসাবের রাস্তা পরিক্ষা করার প্রয়োজন হয়। জানার বিষয় হলো; রোজা অবস্থায় এরূপ পরিক্ষা করার দরুন রোজাতে কোন ধরনের প্রভাব ফেলবে কিনা?

 

নিবেদক আব্দুল্লাহ ফয়সাল

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করার দ্বারা রোযা ভঙ্গ হয়। আর পুরুষাঙ্গের সঙ্গে পাকস্থলির সরাসরি কোনো সংযোগ নেই। তাই তাতে কোন কিছু প্রবেশ করালে রোযা ভঙ্গ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার সাথি ভাইয়ের প্রসাবের রাস্তায় মেডিসিন ইত্যাদি ব্যবহার করা ও চিকন পাইপ প্রবেশকরিয়ে পরিক্ষা করার দ্বারা তার রোয়ায় কোনো সমস্যা হবে না।

শামী: ৩/৪২৪ মাকতাবাতুল আযহার, ফতহুলকাদির। ২/৩৪৭ রশিদিয়া, বাদায়ে: ১/২৪৪ জাকারিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল