মুহতারাম! আমরা জানি মুখ, কান, পিছনের রাস্তা ব্যতীত চোখে ওষুধ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়না। তবে ঢাকার এক বড় চোখের ডাক্তার বলেছেন চোখে নাকি এমন এক সুক্ষ ছিদ্র আছে যাতে ড্রপ ব্যবহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। জানার বিষয়। হলো; রোজাবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে কি না? এবংএর দ্বারা রোজা ভঙ্গ হবে কি না? তাহকীকী জবাবের প্রত্যাশায় রইলাম।

 

নিবেদক: মুহাঃ সাখাওয়াত হেসাইন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে সরাসরি কোন প্রবেশদ্বার দিয়ে কন্ঠনালী বা পেটে কোন কিছু প্রবেশ করলে রোযা ভঙ্গ হয়। আর চোখের সাথে কণ্ঠনালীর সরসরি কোনো সংযোগ নেই। বরং এর মাঝে রগ বা শিরা উপশিরার মাধ্যমে সংযোগ রয়েছে। যা শরয়ী ভাবে ধর্তব্য নয়।

 সুতরাং প্রশ্নোক্ত সুরতে চোখের সাথে পেটের সরাসরি সংযোগ না থাকায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। তবুও সতর্কতা স্বরূপ নিরুপায় না হলে রোযাবস্থায় চোখে ড্রপ ব্যবহার না করাই শ্রেয়।

রেফারেন্স: (উমদাতুর রিয়া ২/৫১৩ দারুল কুতুব, বিনয়া: ৪/৪১ আশরাফিয়া, শামী: ৩/৪২১ মাকতাবাতুল আজহার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল