জনাবা তাসলিমা নাসরিন রমজান মাসে একদিন ইচ্ছাকৃতভাবে রোজা রাখেন নাই এবং দুপুর বেলা খানা পিনাও করেছেন। সেদিন বিকাল বেলা দেখা গেল, তার হায়েজের যামানা শুরু হয়ে গেছে। জানার বিষয় হলো; উক্ত মহিলার জন্য ইচ্ছাকৃত রোজা না রাখা অবস্থায় হায়েজ শুরু হওয়ায় এখন শুধু একটি কাজা করলেই যথেষ্ট হবে? নাকি কাফফারাও দেওয়া আবশ্যক হবে? প্রমাণসহ জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক মোঃ শরীফুল ইসলাম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ি দৃষ্টিতে দিনের শুরু হতেই ইচ্ছাকৃতভাবে রোজা না রাখলে কেবল কাজা ওয়াজিব হয়। কাফফারা ওয়াজিব হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাবা তাসলিমা নাসরিনের জন্য শুধু মাত্র উক্ত রোজা কাজা করলেই যথেষ্ট হবে। কাফফারা ওয়াজিব হবে না।

উল্লেখ্য: কোন মহিলা ইচ্ছাকৃতভাবে কোন রোজা ভাঙার পর ঐদিনেই তার হায়েজ প্রকাশ পেলে তার উপর কেবল কাজা আবশ্যক হবে। কাফফারার বিধান আরোপিত হবে না।

সূত্র: -রদ্দুল মুহতার ২/৩৮০; হাশিয়াতুশ শিলবী ১/৪৬৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২৪৩

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল