মাকছুদ রমজান মাসে বিবাহ করে। বিবাহের দুইদিন পরে সে সাহরি খেয়ে ঘুমন্ত অবস্থায় ভুলে স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। জানার বিষয় হলো; রোজা রাখা অবস্থায় ভুলে কিংবা ইচ্ছায় সহবাস করার হুকুম কী? এবং এই অবস্থায় কোনো কিছু ওয়াজিব হবে কিনা? এবং তার উক্ত দিনে করণীয় কী? ইল্লতসহ বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মুহা. ওসমান গনী
الجواب بملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে রোজা অবস্থায় ভুলে স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয় না। তাই মাকছুদ সাহেব রোজাবস্থায় ভুলে স্ত্রী সহবাস করে থাকলে উক্ত রোজা চালিয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে রোজা থাকাবস্থায় স্ত্রী সহবাস করলে এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং উক্ত রোজার কাজা-কাফফারা উভয়টি আবশ্যক হবে।
সূত্র: মুখতাসারুল কুদুরী ৬৩ পৃ. বুশরা, কানযুদ দাকায়িক ২২১ পৃ. বিদায়তুল মুবতাদি ১/১২১ দারুল ইহয়া.
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল