মুহতারম! কাশেম সাহেব সেহরি খেয়ে পান গালে দিয়ে ঘুমিয়ে যান। আর সেহরির সময় শেষ হলে তিনি ঘুম থেকে জাগ্রত হন। এখন জানার বিষয় হলো, ঘুমের মধ্যে গালে পান রাখলে ইচ্ছায় অনিচ্ছায় পানের পিপ ভিতরে চলে যায়। এখন তার রোযার হুকুম কি? দলিল সহ বিস্তারিত জানাবেন।
নিবেদেক: আব্দুল্লাহ আল মামন মাগুরা।
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রোযা রেখে ঘুমস্তাবস্থায় মুখে খাবার ইত্যাদি রাখলে রোষা ভেঙ্গে যায়। কারণ এতে উক্ত খাবারের অংশবিশেষ পেটে প্রবেশের সমূহ সম্ভাবনা বিদ্যমান।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে কাশেম সাহেব যেহেতু পান মুখে ঘুমিয়ে পড়ে সেহরির সময় শেষ হওয়ার পর জাগ্রত হলেন, তাই তার রোযা ভেঙ্গে গেছে। উক্ত রোখার কাজা করা আবশ্যক।
রেফারেন্স: হেদায়া: ২/১০৬ বুশরা, মাজমাউল বাহরাইন: ২০৮ দারুল কুরুব, ফিকহুল হানাফি: ১/৪০৯ দারুল হাদিস।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল